দিলীপ আগারওয়ালা দ্বিতীয় দফায় ২ দিনের রিমান্ডে

Af0d5e1e9acf920836ddc526d21ed572 6adde2562efb4 Af0d5e1e9acf920836ddc526d21ed572 6adde2562efb4
Af0d5e1e9acf920836ddc526d21ed572 6adde2562efb4

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী আ. জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে ঢাকার উত্তরা পশ্চিম থানায় করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী দিলীপ কুমার আগরওয়ালাকে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (২৫ অক্টোবর) বিকালে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এই আদেশ দেন।

চার দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে ফের সাত দিনের চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. সুমন মিয়া।

ওই আবেদনে উল্লেখ করা হয়, চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে এ মামলার গুরুত্বপূর্ণ তথ্য দিলেও ঘটনা সম্পর্কে ব্যাপক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন। আসামির দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে। মামলার মূল রহস্য উদঘাটন,ব্যবহৃত অস্ত্র উদ্ধার, অন্যান্য আসামিদের গ্রেফতার করতে আরও সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

এদিকে, আসামি পক্ষের আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল, আব্দুল আল মনসুর রিপন, মাহবুবসহ অনেকেই রিমান্ড বাতিল চেয়ে জামিনের প্রার্থনা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এর বিরোধিতা করে শুনানি করেন। দুই পক্ষের শুনানি নিয়ে আদালত ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ২১ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আসামির দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৯ অক্টোবর রাজধানীর বনানীর একটি বাসা থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ৬৭৮ কোটি ১৯ লাখ চোরাচালানের অভিযোগে মানি লন্ডারিং আইনের মামলায় দিলীপ আগারওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২১ অক্টোবর এক দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো আদেশ দেন একই আদালত। এরপর জুলাই আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী আ. জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেফতার দেখিয়ে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন আ. জব্বার। একই বছরের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীকালে কিছুটা সুস্থতা অনুভব করায় ২০২৫ সালের ২৭ মার্চ আ. জব্বার বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখসহ ১০০/১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এর আগে, সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি এবং অর্থপাচারের অভিযোগে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করেছিল তৎকালীন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ওই দিন মধ্যরাতে রাজধানীর গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয় ঘিরে দীর্ঘ অভিযান চালিয়ে তাকে হেফাজতে নিয়েছিল সংস্থাটি।

পরবর্তী সময়ে জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর বাড্ডায় হৃদয় আহমেদ নামে এক কিশোর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ওই হত্যা মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। পরবর্তীকালে তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh