চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করেছে বিসিবি

2b863b9bbeafd72aaab948e3dc37674c 6ae5d936e903d 2b863b9bbeafd72aaab948e3dc37674c 6ae5d936e903d
2b863b9bbeafd72aaab948e3dc37674c 6ae5d936e903d

আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপে দলকে নেতৃত্ব দেবেন ফরিদ হাসান ফয়সাল।

এবারের যুব এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ওমানের মাস্কাটে ৫ নভেম্বর থেকে। টুর্নামেন্টে মোট আটটি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা।

অন্যদিকে ‘এ’ গ্রুপে ভারত খেলবে নেপাল, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। গ্রুপ পর্বের শীর্ষ দুটি দল 12 নভেম্বর সেমিফাইনালে উঠবে। এই দুটি ম্যাচের বিজয়ীরা 14 নভেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে।

উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর ৭ নভেম্বর মালয়েশিয়া ও ৯ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে তরুণ টাইগাররা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আহসান আলী মুমিন (সহ-অধিনায়ক) আবদুল্লাহ আল মুহি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, তফিউল আলম তামিম, শাকিল খান, রকিবুল হোসেন, শেখ জারিফ সিয়াম, আল আমিন হোসেন রনি, আলী রাফি, রবিউল হাসান অনিক, শেখ আতিকুর রহমান আকবর, শেখ আতিকুর রহমান আকবর, রবিউল ইসলাম হোসেন, রবিউল হাসান।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com