উচ্চ বেতনে চীনে নেওয়ার কথা বলে বাসায় আটকে নির্যাতন, উদ্ধার ১২ নারী

64ce2aff7bebfea450a5bd746502c742 6ae23f4eb4886 64ce2aff7bebfea450a5bd746502c742 6ae23f4eb4886
64ce2aff7bebfea450a5bd746502c742 6ae23f4eb4886

উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে চীনে নেওয়ার কথা বলে বাসায় আটকে রেখে ১২ নারীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। রাজধানীর উত্তরা ও ভাটারা এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। এ ছাড়া গুলশান ও যাত্রাবাড়ীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, বিয়ার ও ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকাল ৪টায় রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিম খান।

তিনি জানান, গত ২৬ অক্টোবর চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা থেকে আবেদন পাওয়ার পর এসআরবি-১-এর একটি দল উত্তরার জমজম টাওয়ারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুজন নিখোঁজ নারীকে উদ্ধার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাতে ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ১০ নারীকে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা জানান, উচ্চ বেতনে চাকরি ও আকর্ষণীয় সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে তাদের চীনে নেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু কোনো বৈধ কাগজপত্র বা পাসপোর্ট ছাড়াই অসৎ উদ্দেশ্যে একটি বাসায় আটকে রেখে তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। পাশাপাশি বিভিন্ন অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তারা।

উদ্ধার হওয়া ১২ নারীকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে এসআরবি।

এদিকে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১ জানতে পারে, বিমানবন্দর এলাকা থেকে একটি মিনি কাভার্ড ভ্যানে করে বিপুল পরিমাণ মাদক গুলশান-২-এর ১১৮ নম্বর সড়কের দিকে নেওয়া হচ্ছে। পরে গভীর রাতে ওই এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি মিনি কাভার্ড ভ্যান থামিয়ে ৪৩০ লিটার বিদেশি মদ ও ১৫৫ দশমিক ৭৬ লিটার বিয়ারসহ একজনকে গ্রেফতার করা হয়।

অপরদিকে বুধবার ভোরে কক্সবাজার থেকে ইয়াবার বড় চালান আসার তথ্য পেয়ে এসআরবি-১-এর একটি দল যাত্রাবাড়ীর মাতুয়াইল ইউটার্ন এলাকায় চেকপোস্ট বসায়। সকাল ৬টা ২০ মিনিটের দিকে রয়েলস ট্রাভেলসের একটি বাস গাবতলীর উদ্দেশে যাওয়ার সময় সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাসটি থেকে ৫ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়।

এসআরবি জানায়, ইয়াবা উদ্ধারের ঘটনায় প্রাথমিক অনুসন্ধানে ছয়জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com