ইরানের ওপর নতুন করে হামলা হলে বিশ্ববাজারে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছে আরাগচি

A07b254fc655f29b8c70fc7ed5149294 6ae1e5650de1e A07b254fc655f29b8c70fc7ed5149294 6ae1e5650de1e
A07b254fc655f29b8c70fc7ed5149294 6ae1e5650de1e

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে ইসরায়েলের প্ররোচনায় ইরানের ওপর নতুন কোনো সামরিক হামলা আন্তর্জাতিক বাজারে মারাত্মক প্রভাব ফেলতে পারে। তার মতে, পারস্য উপসাগরীয় অঞ্চলে এই ধরনের সামরিক পদক্ষেপের প্রভাব নিয়ে জ্বালানি সরবরাহকারী এবং গ্রাহক উভয়ই উদ্বিগ্ন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার (২৮ অক্টোবর) বলেছেন যে তিনি ইরান থেকে ‘অস্তিত্বের হুমকি’ দূর করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কাজ করতে পারেন। কঠিন লড়াইয়ের পর নতুন সরকার গঠনের চেষ্টা করছেন নেতানিয়াহু।

এর পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলের প্ররোচনায় কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে তা আন্তর্জাতিক বাজারে ভয়াবহ প্রভাব ফেলবে। বিষয়টি গ্যাস সরবরাহকারী এবং ভোক্তা উভয়ের জন্যই উদ্বেগের বিষয়।

গত কয়েকদিনে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার সম্ভাবনা সামনে এনেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়।

এদিকে, আরাগচি রাশিয়ার মস্কোতে গ্যাস রপ্তানিকারক দেশ ফোরামের (জিইসিএফ) সম্মেলনে অংশ নেন। একই সম্মেলনে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh