কক্সবাজারের উখিয়ার টুপটাপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ১০ দিন পর ঘটনাস্থল থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিস, পুলিশ ও উপজেলা প্রশাসনের সদস্যরা রিসোর্টের ধ্বংসাবশেষ থেকে মরদেহটি উদ্ধার করেন।
উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ শনাক্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
পুলিশ জানায়, ডিএনএ পরীক্ষার মাধ্যমে ১০ জনের মরদেহ শনাক্ত করা গেলেও উদ্ধার হওয়া লাশের কোনোটিরই ডিএনএ নমুনার সঙ্গে মিলেনি নিখোঁজ স্কুল শিক্ষিকা নাসরিন আক্তার মুক্তা (২৭)। ফলে আজ সকাল থেকে নিখোঁজ মুক্তার সন্ধানে রিসোর্ট এলাকায় ফের তল্লাশি শুরু করে পুলিশ।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, এটি নিখোঁজ স্কুল শিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার লাশ বলে ধারণা করা হচ্ছে।