মানুষকে বড় চ্যালেঞ্জ জানাচ্ছে মানবাকৃতির রোবট!

1e33b1d6f349dadfb363a401a146fe97 6a89799f0164f 1e33b1d6f349dadfb363a401a146fe97 6a89799f0164f
1e33b1d6f349dadfb363a401a146fe97 6a89799f0164f

বেইজিংয়ের অলিম্পিক স্পিড স্কেটিং অ্যারেনায় সপ্তাহান্তে আয়োজিত ‘বিশ্ব রোবট গেমসে’ রূপকথার চেয়েও অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে দিল চীনের মুখবিহীন মানবাকৃতির রোবটগুলো! অ্যাথলেটিকস থেকে শুরু করে বক্সিং, ফুটবল ও মার্শাল আর্ট- প্রতিটি ইভেন্টেই মানুষের তৈরি শত বছরের রেকর্ড একের পর এক ভেঙে গুঁড়িয়ে দিয়ে নিজেদের প্রযুক্তিগত আধিপত্যের চরম জানান দিল চীন।


শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে জ্যামাইকান কিংবদন্তি উসাইন বোল্টের সর্বকালের সেরা ২০০৯ সালের ৯.৫৮ সেকেন্ডের ১০০ মিটার স্প্রিন্ট রেকর্ড টেক্কা দিয়েছে চীনা এক রোবট। ‘তিয়ানগং আল্ট্রা’ নামের সাদা রঙের মাথাবিহীন একটি মানবাকৃতির রোবট মাত্র ৯.৩৯ সেকেন্ডে ১০০ মিটার পার করে বিশ্বকে চমকে দিয়েছে!


চমকের শেষ এখানেই নয়; রোববার ৪০০ মিটার স্প্রিন্টেও নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। বেইজিংয়ের স্থানীয় সরকার-সমর্থিত গবেষণাকেন্দ্রে নির্মিত একই মডেলের রোবট মাত্র ৩৮.১৫ সেকেন্ডে ৪০০ মিটার দৌড় শেষ করে পূর্বের বিশ্বরেকর্ড প্রায় পাঁচ সেকেন্ডের ব্যবধানে চুরমার করে দেয়। ট্র্যাকের চারপাশে তীব্র গতিতে ঝুঁকিপূর্ণ ভঙ্গিতে ছুটে যাওয়ার সময় পড়ে যাওয়ার আশঙ্কায় গ্যালারির শত শত দর্শক নিঃশ্বাস বন্ধ করে বসে থাকলেও, ফিনিশিং লাইন ছুঁয়ে মেশিনটি নিজের ভারসাম্য ঠিকই ধরে রাখে।


মাঠে মেশিনগুলোর পারফরম্যান্সের পাশাপাশি তাদের ছোটখাটো গোলমালও দর্শকদের কম আনন্দ দেয়নি। বক্সিং রিংয়ে পা পিছলে রশির ওপর নিস্তব্ধ হয়ে পড়ে থাকা কিংবা ফুটবলে ভুল করে ব্যারিকেডের বাইরে বল মেরে দেওয়া শিশু আকৃতির রোবটগুলোর কাণ্ডকারখানা দেখে গ্যালারি হাসির রোলে ফেটে পড়ে। অনেক রোবট তো স্টার্ট লাইনেই ধপাস করে পড়ে গিয়ে আর উঠতেই পারেনি!


খেলা দেখতে আসা ৭২ বছর বয়সী অবসরপ্রাপ্ত বাসিন্দা হউ ইয়ালি উচ্ছ্বাসের সঙ্গে জানান, এখন মানুষ বনাম রোবটের সরাসরি লড়াই দেখার সময় এসেছে। তবে তিনি মনে করেন, দৌড়ানো তো কেবল গতির পরীক্ষা, কিন্তু ভবিষ্যতে এই বুদ্ধিমান যন্ত্রগুলো ঘরে রান্নাবান্না বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে মানুষকে কতটা স্বস্তি দিতে পারে, সেটাই দেখার বিষয়। যাই হোক না কেন, দৌড়ের ট্র্যাকে মানুষের রেকর্ড ছিনিয়ে নিয়ে রোবট শিল্পে নিজেদের একচ্ছত্র রাজত্বের নতুন অধ্যায় সূচনা করল চীন।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com