ট্রাকচাপায় পুলিশের এসআই ও বিএনপি নেতা নিহত: চালক গ্রেফতার

0a33f8047a4d8a3ff2a2ee5ccaca3c4e 6ae33a59d75b0 0a33f8047a4d8a3ff2a2ee5ccaca3c4e 6ae33a59d75b0
0a33f8047a4d8a3ff2a2ee5ccaca3c4e 6ae33a59d75b0

গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় পুলিশের এসআই ও বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় ট্রাক চালককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এসআরবি-১ ও এসআরবি-৮ তথ্য প্রযুক্তির সহায়তায় যৌথ অভিযান চালায়। মাজহারুল ইসলামকে আটক করা হয়।

এসআরবি-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া অফিসার) শাহ আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটক চালক বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার চন্ডিপুর গ্রামের মো. মাজহারুল ইসলাম (২৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ অক্টোবর গাজীপুরের কালীগঞ্জ থানায় নাইট ডিউটিতে কর্মরত অবস্থায় সন্দেহভাজন হিসেবে আটক তিনজনকে নিয়ে থানায় ফেরার পথে কালীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫) এর সাথে কথোপকথনের জন্য রাস্তার পাশে পুলিশের গাড়ি থামানো হয়।

রাত 3:35 থেকে 3:40 এর মধ্যে এক পর্যায়ে টঙ্গী থেকে ঘোড়াশালগামী একটি বেপরোয়া গতির ট্রাক পুলিশ ও বিএনপি নেতাকে চাপা দেয়। পুলিশের এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা ঘটনাস্থলেই নিহত হন। অন্য সদস্যরা ঘাতক ট্রাকটিকে ধরতে গেলে তারাও ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। পরদিন পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় অজ্ঞাত আসামিদের নামে অভিযোগ করেন।

এরই ফলশ্রুতিতে ২৮ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে এসআরবি-১ ও এসআরবি-৮ যৌথ অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় পিরোজপুরের ইন্দুরকান্দি থানার চরখালী এলাকা থেকে ঘাতক চালক মোঃ মাজহারুল ইসলাম (২৫) কে গ্রেফতার করে। আটক চালককে গাজীপুরের কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com