ঠাকুরগাঁও উপ-নির্বাচনে দলীয় প্রশাসনকে ব্যবহার করে সরকার ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ করে তিনি এ অভিযোগ করেন।
গোলাম পরওয়ার বলেন, বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে এমন মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন। যা খুবই দুঃখজনক।’
তিনি অভিযোগ করে বলেন, ছাত্রদল-যুবাদলের নেতাকর্মীরা ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা দিয়েছে।
বিভিন্ন অনিয়মের কথা নির্বাচন কমিশনকে জানিয়েও কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার।
এ সময় আইডি কার্ড ছাড়া দলীয় লোকজনকে পোলিং ও প্রিজাইডিং অফিসার বানিয়ে নির্বাচনের ফলাফল অনুকূলে আনার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।