নওগাঁয় ২৪৫ কেজি শিবলিঙ্গ পাচারের চেষ্টা, গ্রেফতার ১

5efd0dff854194aeeca8939710ab0ad8 6ae24740c726a 5efd0dff854194aeeca8939710ab0ad8 6ae24740c726a
5efd0dff854194aeeca8939710ab0ad8 6ae24740c726a

নওগাঁয় চোরাচালানের সময় ২৪৫ কেজি ওজনের মূল্যবান শিবলিঙ্গ প্রতিমাসহ মোস্তফা আলী (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত শিবলিঙ্গের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার চক রাজবল্লব এলাকায় মূর্তিসহ তাকে আটক করা হয়। বিজিবি-১৬ (নওগাঁ ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক ব্যক্তি পাচারের উদ্দেশ্যে একটি মূল্যবান পাথরের মূর্তি নিজের কাছে রেখেছে। খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টাস্কফোর্স নওগাঁ সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান চালায়। এ সময় মোস্তফা আলীর কাছ থেকে ২৪৫ কেজি ওজনের বিশাল শিবলিঙ্গটি জব্দ করে তাকে হাতেনাতে আটক করা হয়।

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের ক্যাপ্টেন আরিফুল ইসলাম মাসুম জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত শিবলিঙ্গ নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরো বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com