স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখছি না: নাহিদ ইসলাম

C477258d2cdb800d6817c0d6f0aa938f 6a9a84534021e C477258d2cdb800d6817c0d6f0aa938f 6a9a84534021e
C477258d2cdb800d6817c0d6f0aa938f 6a9a84534021e

এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার খুব একটা সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজবাড়ী পৌরসভার হলরুমে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ফরিদপুর বিভাগীয় আঞ্চলিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মাদক পরিস্থিতি সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, ‘রাজনৈতিক প্রশ্রয় ছাড়া মাদক সিন্ডিকেট টিকে থাকতে পারে না। আগে আওয়ামী লীগ প্রশ্রয় দিত, এখন বিএনপি দিচ্ছে। ফলে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না।

সরকারি দলের নেতা-কর্মীরা মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলেও অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘সরকারি দলের নেতাকর্মীদের দৌরাত্ম্য রোধ করা না গেলে মাদক নির্মূল করা সম্ভব নয়।’

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। গণমাধ্যম সংস্কার কমিশনের একটি সুপারিশও বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেন তিনি।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh