সৌদি আরব ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ওয়াদি আল-মুগাম্মাসে পড়ে।
এছাড়া তায়েফসহ অন্যান্য স্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে তায়েফের ওয়াদি জলিল, জেদ্দার আল-নুজা এলাকা এবং রাবিঘের মাস্তুরা সেন্টার।
শনিবার (২৪ অক্টোবর) সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিরা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, দেশটির বেসামরিক প্রতিরক্ষা জানিয়েছে। সে সময় বলা হয়, মক্কা ও মদিনা অঞ্চলের দিকে আসা ক্ষেপণাস্ত্র মোকাবেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সৌদি আরব এর আগে দাবি করেছিল যে হুথিরা মক্কা ও মদিনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে, হুথিরা তাদের দাবিকে ‘জঘন্য মিথ্যা’ বলে অভিহিত করেছে। তারা বলেছে, তারা মক্কা ও মদিনা ছাড়া সৌদি আরবের সব জায়গায় হামলা চালাবে।
সূত্র: আল-আরাবিয়া