ইরানের ইসলামিক রেভোলিউশন গার্ডস কর্পস (IRGC) হরমুজ প্রণালীতে মার্কিন MQ-9 ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে বলে দাবি করেছে।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে এই ঘটনাটি ঘটেছে বলে এক প্রতিবেদনে খবরের সত্যতা প্রকাশ করেছে।
আইআরজিসির একটি বিবৃতি অনুসারে, ইরানের ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেমের অধীনে কাজ করা আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের একটি উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয়েছে।
সূত্র: আল জাজিরা