Homeআন্তর্জাতিকস্বামী হত্যার ঘটনা...

স্বামী হত্যার ঘটনা ধামাচাপা দিতে লাশের ওপর একটি জীবন্ত সাপ ফেলে রাখা হয়েছিল

ভারতের উত্তর প্রদেশের মিরাটে স্বামীকে শ্বাসরোধ করে হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে শরীরে সাপ ছেড়েছেন এক নারী। তিনি হত্যাকে সাপের কামড়ে মৃত্যু হিসেবে দেখানোর চেষ্টা করেন। এ মামলায় স্ত্রী ও তার প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

শুক্রবার (১৬ অক্টোবর) এ মামলার রায় ঘোষণা করা হয়। সাজাপ্রাপ্ত দুই আসামি হলেন রবিতা ও তার প্রেমিক অমরদীপ।

পুলিশি তদন্তে জানা গেছে, স্বামী অমিতকে খুনের পর ঘটনাটি মোড় নিতে মৃতদেহের ওপর একটি সাপ ছেড়ে দেওয়া হয়েছিল। তবে তদন্তে জানা গেছে সাপটির দানা ভেঙেছে এবং এটি বিষাক্ত ছিল না। ফলে সাপের কামড়ে মৃত্যুর যে পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছিল, তা তদন্তে প্রশ্নের মুখে পড়ে।

মৃত অমিত ও রবিতার তিন সন্তান রয়েছে। আদালতের রায়ে বলা হয়েছে, এখন থেকে তিন শিশুর দায়িত্ব নেবে জেলা প্রশাসন।

রায় ঘোষণার সময় বিচারক ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে স্ত্রী তার স্বামীর দীর্ঘায়ু কামনা করতে করবা চৌথ পালন করে, সেখানে স্বামীর প্রতি এই নিষ্ঠুর আচরণ কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়।

উল্লেখ্য, একই ধরনের অপরাধে মিরাটে এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় মৃত্যুদণ্ড। এই সপ্তাহের শুরুতে, আদালত স্ত্রী মুসকান রাস্তোগি এবং তার প্রেমিক সাহিল শুক্লাকে সৌরভ রাজপুতকে হত্যা, লাশ টুকরো টুকরো করে সিমেন্ট ও বালি দিয়ে একটি ড্রামে লুকানোর জন্য মৃত্যুদণ্ড দেয়।

সূত্র: এনডিটিভি