চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সুলতানা বেগম (৩৫) নামে জেলা যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বিজিবি।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি ৫৯ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু এ তথ্য নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন মহিলা যুবলীগের নেত্রী সুলতানা বেগমকে গ্রেফতার করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। বিজিবির জিজ্ঞাসাবাদে সুলতানা নিজেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ দাবি করেন।
তিনি আরো উল্লেখ করেন, তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নাশকতার মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে বিজিবি।
আটক সুলতানা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ মো. সে সদর উপজেলার শেয়ালা কলোনী এলাকার জুলমত আলীর মেয়ে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, এক যুবলীগ নেতাকে বিজিবি আমাদের কাছে সোপর্দ করেছে।
এ ব্যাপারে আইনি ব্যবস্থা চলছে বলেও জানান ওসি।