কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ কড়া সমালোচনা করেছেন যে, সরকার নতুন বিধবা বা বেকার কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরা তা আগে নেবে। দেশে চলমান স্বজনপ্রীতি ও প্রশাসনিক অনিয়মের সমালোচনা করতে গিয়ে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর ছাত্রশক্তি আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তৃতায় হাসনাত আবদুল্লাহ দেশে সাম্প্রতিক সার ডিলার নিয়োগ প্রক্রিয়ার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘সম্প্রতি সারে ডিলার নিয়োগ প্রক্রিয়ায় এমপির ছেলে, মেয়ে এমনকি শালীও ডিলারশিপ পেয়েছেন। বাংলাদেশের বর্তমান অবস্থা এমন যে, সরকার এখন বিধবা বা বেকার কার্ড দিলে প্রথমে এমপির স্ত্রীরা নেবেন।’
শিক্ষা খাতে চলমান বিশৃঙ্খলা নিয়ে কথা বলতে গিয়ে এনসিপির এই শীর্ষ নেতা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুটে) বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষক বা শিক্ষার্থীরা কেউই চুয়েটের উপাচার্য (ভিসি) চান না। একটি নির্দিষ্ট মহল দেশকে আবারো পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।