সড়কে অবৈধ কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে নবগঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কমিটি কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এই কমিটির মাধ্যমে পরিবহন সেক্টরকে ঘিরে মাফিয়াদের অবসান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিএনপি নেতা নাজিম উদ্দিনের নেতৃত্বে নতুন কমিটির সদস্যদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘পরিবহন খাতকে নতুন ভাবনার মাধ্যমে সংগঠিত করা হবে। এছাড়া দীর্ঘ অচলাবস্থার অবসান ঘটিয়ে এ খাতকে বৈধতা দেয়া হবে এবং যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে রাজনীতিবিদরা এলে ১৭ বছরের নৈরাজ্য বন্ধ হবে।’