সকালে ছেলের মৃত্যুর পর, বিকেলে মা মারা যান, তাকেও সমাধিস্থ করা হয়

2dc946c1fae64c0e014e0f487252c54a 6ace47640ef41 2dc946c1fae64c0e014e0f487252c54a 6ace47640ef41
2dc946c1fae64c0e014e0f487252c54a 6ace47640ef41

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে মাও মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তার ছেলে মারা যাওয়ার পর বিকেলে তার লাশ কবরস্থানে নিয়ে যাওয়ার পরপরই মা মারা যান। পরে একই কবরস্থানে তাদের পাশাপাশি দাফন করা হয়।

উপজেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের বেতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মা-ছেলের এমন আকস্মিক মৃত্যুতে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেতুয়া গ্রামের মৃত আব্দুল হামিদ সরকারের দ্বিতীয় ছেলে সাইফুল সরকার (৫৯) মঙ্গলবার সকাল ৮টার দিকে মারা যান। তার মৃত্যুর পর পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরে দুপুর ১টার দিকে জানাজা ও দাফনের জন্য বাড়ি থেকে সাইফুলের মরদেহ স্থানীয় কবরস্থানে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর সোয়া ১টার দিকে সাইফুলের মা তারা বানু (৯০) মারা যান। ছেলের মৃত্যুর শোক সইতে না পারায় মা মারা গেছেন বলে পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারণা।

ধুবিল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সানোয়ার হোসেন মা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বেতুয়া দক্ষিণপাড়া কবরস্থানে মা ও ছেলেকে পাশাপাশি দাফন করা হয়েছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। মা বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন শয্যাশায়ী। ছেলের আকস্মিক মৃত্যুতে তিনি বিধ্বস্ত হয়ে পড়েন। এরপর তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই দিনে মা ও ছেলের মৃত্যুতে বেতুয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Press Nation Bangladesh