শিক্ষার্থীদের জন্য চার নতুন বই, এইচএসসির ফল ৩১ অক্টোবর

Ad4a025c628082b6d056fc46f10bcd8b 6ae0cffb94d4d Ad4a025c628082b6d056fc46f10bcd8b 6ae0cffb94d4d
Ad4a025c628082b6d056fc46f10bcd8b 6ae0cffb94d4d

শিক্ষার্থীদের জন্য চারটি নতুন বই যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, আগামী ৩১ অক্টোবর বেলা ১১টায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে শিক্ষার্থীদের দক্ষ হতে হবে। তবে এআইয়ের ওপর পুরোপুরি নির্ভর না করে নিজেদের বিষয়ের মৌলিক জ্ঞানও মজবুত করতে হবে। কারণ, এআই অনেক সময় ভুল তথ্য দিতে পারে। সেই ভুল শনাক্ত করতে হলে সংশ্লিষ্ট বিষয়ে নিজের ভালো ধারণা থাকা জরুরি।

শিক্ষা খাতে বরাদ্দের বিষয়ে মন্ত্রী বলেন, দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা হয়। বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়নে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির কাজ চলছে।

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই সময়মতো শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আগামী শিক্ষাবর্ষে নতুন চারটি বই যুক্ত করার পরিকল্পনা রয়েছে। চতুর্থ শ্রেণিতে ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ বই যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

এ ছাড়া বিভাগীয় শহর, সিটি করপোরেশন ও জেলা শহরের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য সড়ক নিরাপত্তা ও ট্রাফিক শিক্ষা বিষয়ে সহায়ক বই চালুর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh