বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য পটুয়াখালীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের আহ্বান জানিয়েছেন। শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, বাউফলের হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষ তাদের ধর্মীয় আচার-আচরণ ও বিশ্বাস অনুযায়ী নির্বিঘ্নে ধর্ম পালন করবে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৬৫টি মন্দিরে সরকারি চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। কিন্তু ধর্মীয় বিষয়ে আমরা উদার। যুগ যুগ ধরে বাউফলের মানুষ পারস্পরিক সম্প্রীতির বন্ধনে পূজা-পার্বণসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালন করে আসছে। সে স্বাধীনভাবে তার ধর্ম পালন করবে। এ ক্ষেত্রে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।’
আসন্ন দুর্গাপূজা পালনের জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা আপনাদের ধর্মীয় উৎসব পালন করবেন। প্রশাসনের পাশাপাশি আমরাও আপনাদের নিরাপত্তায় সহযোগিতা করব।
তিনি আরও বলেন, ইসলাম অন্য ধর্মের মানুষের ধর্মীয় অধিকার ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা দেয়। তাই নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অতুল চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র নাথ রায়, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি নিতাই চন্দ্র দেবনাথ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলার ৬৫টি মন্দিরে ৬০০ কেজি করে সরকারি চাল বিতরণ করা হয়।