রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার বিএনপি নেতা মো

চাঁদাবাজির অভিযোগে ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান স্বপনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-২ (এসআরবি-২)।

সোমবার (৫ অক্টোবর) শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে আটক করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। বিষয়টি পুলিশের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান জানান, চাঁদাবাজির অভিযোগে এসআরবি তাকে গ্রেপ্তার করেছে। পরে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ ও এসআরবি-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানায়, মিজানুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে গার্মেন্টস থেকে চাঁদাবাজি, নিউরোসায়েন্স হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা, আগারগাঁও নতুন সড়ক এলাকার ফুটপাত থেকে চাঁদাবাজি এবং শেরেবাংলা নগর থানা সংলগ্ন সমবায় বস্তিতে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদাবাজি।

এদিকে শেরেবাংলা নগর থানা পুলিশ জানায়, মিজানুর রহমান স্বপন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Press Nation Bangladesh