রংপুরে বিএনপির কার্যালয় ভাংচুর

E6129bd45fe6fc4214cd1a294177599a 6ada09b18a0ba E6129bd45fe6fc4214cd1a294177599a 6ada09b18a0ba
E6129bd45fe6fc4214cd1a294177599a 6ada09b18a0ba

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিরি বাজার নিয়ে বিরোধের জের ধরে মারনিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি মীর কাসেম মিঠুসহ তিনজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বিএনপির কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রংপুরের গঙ্গাচড়া মডেল থানার ওসি আবদুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাত ১০টার দিকে উপজেলার কামদেব শেখপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আফিজ, আকিব ও নিবির ব্র্যান্ডের মালিক মীর কাসেম মিঠু এবং ফ্রেশ বিড়ির মালিক রমজান আলী জিকুরের মধ্যে বিড়ি বাজার নিয়ে আগে থেকেই বিরোধ চলছিল। বিরোধের জের ধরে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সংঘর্ষ থেমে যায়। আহত হন মীর কাসেম মিঠু, ছোট আসাদ ও তৌফিক হোসেন বাবলু।

মীর কাসেম মিঠু দাবি করেন, মারনিয়া ইউনিয়নে মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে মাদক ব্যবসায়ীদের তৎপরতা বন্ধ করায় তার ওপর হামলা হয়েছে।

রমজান আলী জিকু জানান, বিড়ি বাজার নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। তিনি দাবি করেন, তার ছেলেরাই দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে। তিনি বলেন, এর আগেও বিড়ি বাজার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে বুধবার রাত সাড়ে ১১টার দিকে মারনিয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, মরনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ, জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় কমিটির নেতা রুহুল আমিন।

সংবাদ সম্মেলনে দলীয় কার্যালয় ভাংচুর ও মীর কাসেম মিঠুর ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার।

রংপুরের গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুর জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh