যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে রাজ্যের ম্যাডিসন শহরের ডেলোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাউক কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
ইউএস ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) অনুসারে, 24,000 ফুট উচ্চতায় উড়ে যাওয়ার সময় বিমানটি বরফ হতে শুরু করে।
পাইলট কন্ট্রোল রুমে খবর দেন এবং নামার অনুমতি চান। ছাড়পত্র পাওয়ার পর, বিমানটি ডানদিকে মোড় নেয় এবং দ্রুত নামতে থাকে। এক পর্যায়ে কন্ট্রোল রুমের সাথে এর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এটি বিধ্বস্ত হয়।