মাদক উদ্ধার অভিযানে এসআরবি’র ওপর হামলা, গ্রেফতার ২৬ জন কারাগারে

Deac86493846caa672fa9d25d42e63fb 5a6ddf948e8b4 Deac86493846caa672fa9d25d42e63fb 5a6ddf948e8b4
Deac86493846caa672fa9d25d42e63fb 5a6ddf948e8b4

রাজধানীর যাত্রাবাড়ীতে মাদকবিরোধী অভিযান চলাকালে  এসআরবি’র ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (৩০ অক্টোবর) তদন্ত কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সৌমিত্র সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই মহিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তদন্ত কর্মকর্তা গ্রেফতার ২৬ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন—মো. আজমল (৪০), মো. সোলাইমান (৪০), শান্ত (২৪), জসীম উদ্দিন (২২), সজিবুর রহমান আকবর (১৯), মো. ইকবাল মিয়া (৩৬), মো. তানভীর আহমেদ (১৮), মো. রাশেদ (১৮), রকি আহম্মেদ সাগর (২৪), আলমগীর (৪৭), শরীফ (২৫), সালাম (৩২), কাল্লু মিয়া (৩৬), সুমন (৪২), ফারুক (৩৯), অপু (২৫), জুয়েল (২৬), সাদ্দাম হোসেন (৩২), ইয়াছিন (২১), চান মিয়া (৪৮), ফালান (৪৬), আব্দুল করিম (৪৯), গোলাম রাব্বী (১৮), ছিদ্দিক (৪৬), মিনু (৪০) ও শিল্পী বেগম (৫০)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় যাত্রাবাড়ী থানাধীন ১৪ নম্বর আউটফল স্টাফ কোয়ার্টারের চতুর্থ তলার একটি পরিত্যক্ত চালান  করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা।

এ সময় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, হেরোইন ও নগদ টাকাসহ কয়েকজনকে আটক করা হয়। এ সময় আটক ব্যক্তিদের সহযোগীরা দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে এসআরবির সদস্যদের ওপরে হামলা চালানো হয়। তারা সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে। হামলায় এসআরবির কয়েকজন সদস্য আহত হন।

এ ঘটনায় ২৮ অক্টোবর এসআরবি-১০, কেরানীগঞ্জের লালবাগ ক্যাম্পের এএসআই  আহাদ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা করেন। ওই মামলায় ২৬ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

 

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com