ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ করা উচিত: নাহিদ ইসলাম

5f108d74071ccc563e14d559e8fb99a0 6adb59ca41396 5f108d74071ccc563e14d559e8fb99a0 6adb59ca41396
5f108d74071ccc563e14d559e8fb99a0 6adb59ca41396

বর্তমান সরকার গণবিরোধী ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড করে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক দলের (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীতে আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলাদলির প্রতিবাদে সপ্তাহব্যাপী প্রচারপত্র ঝরা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ সময় নাহিদ ইসলাম বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, ‘বিএনপি ফ্যাসিবাদী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় নির্বাচন করেছে। আওয়ামী লীগের ভোটব্যাংক আকৃষ্ট করতে তারা কোনো কাজ করেনি। মিথ্যা মামলা, নিরপরাধদের বিরুদ্ধে মামলা দিয়ে বাণিজ্য করেছে। তারা এখনো আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সমঝোতায় দেশ চালাচ্ছে।

তিনি আরও বলেন, ‘সরকার বদলেছে কিন্তু বন্দোবস্ত বদলায়নি। আমরা আগেই বলেছি শুধু সরকার বা ব্যক্তি পরিবর্তন করলেই হবে না, বন্দোবস্তও বদলাতে হবে।

লিফলেট বিতরণ কর্মসূচিতে এনসিপি নেতারা বলেন, ‘সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে, নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বাড়িয়ে জনগণকে কষ্ট দিচ্ছে।’

এ সময় ৪ দফা দাবিতে ৩০ অক্টোবর ঢাকা মহানগরীতে বিক্ষোভের ঘোষণা দেয় এনসিপি।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh