রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রামপুরায় বিটিভি ভবনের সামনে ৪টা ৪৫ মিনিটের দিকে মোটরসাইকেল করে আসা দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণের ঘটায়।
এতে কেউ হতাহত হয়নি। এ বিষয়ে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।