বিএসএফের দুই পুলিশ সদস্য অপহরণের নিন্দা জানিয়েছে জামায়াত

284ac5c60b556dbd83e5c61a10f0ec66 6ad1f6608339b 284ac5c60b556dbd83e5c61a10f0ec66 6ad1f6608339b
284ac5c60b556dbd83e5c61a10f0ec66 6ad1f6608339b

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ভারতীয় বর্ডার গার্ড ফোর্স (বিএসএফ) কর্তৃক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ধরে নিয়ে যাওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি নিন্দা ও প্রতিবাদ জানান।

মিয়া গোলাম পরওয়ার জবানবন্দিতে বলেন, পুলিশ কনস্টেবল রোহিত দেওয়ান ও এএসআই ইমরান হোসেন পেশাগত দায়িত্ব পালনের সময় কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে যান। এ সময় বিএসএফ তাদের ধরে ফেলে। তিনি এ ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে বলেন, এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন।

তিনি বলেন, দুটি স্বাধীন ও সার্বভৌম প্রতিবেশী রাষ্ট্রের মর্যাদা, অধিকার ও পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তরক্ষী ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভারতের পক্ষ থেকে আগ্রাসী মনোভাব পরিস্থিতির ক্ষতি করছে, যা মোটেও কাম্য নয়। এ ধরনের ঘটনা অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক সীমান্ত আইনের লঙ্ঘন বলেও মন্তব্য করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ নিতে ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধের দাবি জানান তিনি।

সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে উভয় দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে অবিলম্বে সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে দিতে হবে।

বিবৃতিতে জামায়াত নেতা আরও বলেন, বর্তমান সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে ভারত বাংলাদেশকে সম্মানের চোখে দেখছে না। এমতাবস্থায় তিনি বাংলাদেশ সরকারের প্রতি কূটনৈতিকভাবে ঘটনার প্রতিবাদ ও এর প্রতিকার দাবি করার আহ্বান জানান।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Press Nation Bangladesh