চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারে দৈনিক ইত্তেফাকের ফরিদগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মহিউদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি রক্তাক্ত জখম হন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ফরিদগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহিউদ্দিনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে গণমাধ্যমকর্মী মো. হামলার পর সাংবাদিক মহিউদ্দিনকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। পরে সহকর্মী সাংবাদিকরা স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
এদিকে আহত সাংবাদিক মহিউদ্দিন অভিযোগ করেন, ফরিদগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল পাটোয়ারীসহ কয়েকজন তার ওপর কয়েক দফা হামলা চালায়। অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
এছাড়া তাৎক্ষণিকভাবে আসামি কামরুল পাটোয়ারীর বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। এছাড়া ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
চাঁদপুর ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ উল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার খবর পেয়ে থানার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মহিউদ্দিন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।