প্রেমের ফাঁদে ফেলে বন্ধুর স্ত্রীকে বিয়ে, ছুরিকাঘাত অভিযুক্তের

E77d907ba5078fdd4f5e54d6525a6ae7 6ad638e1bff81 E77d907ba5078fdd4f5e54d6525a6ae7 6ad638e1bff81
E77d907ba5078fdd4f5e54d6525a6ae7 6ad638e1bff81

বগুড়ার ধুনট উপজেলায় বিবাহ বহির্ভূত প্রেমের ফাঁদে ফেলে বন্ধুর স্ত্রীকে ছুরিকাঘাত করে বন্ধুর পেটে জখম করার অভিযোগ উঠেছে বাবু রায় নামে এক যুবকের বিরুদ্ধে। রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের কুঠিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বন্ধুর ছুরিকাঘাতে আহত হয়েছেন তুলসী রায় (৩৫)। সে কুঠিবাড়ি গ্রামের বাদল রায়ের ছেলে। অভিযুক্ত বাবু রায় একই এলাকার কালা রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তুলসী রায় ছিলেন বাবু রায়ের ঘনিষ্ঠ বন্ধু। বন্ধুত্বের সূত্রে বাবু রায়ের বাড়িতে তুলসী রায়ের অবাধ প্রবেশাধিকার ছিল। যাত্রার এক পর্যায়ে দুই সন্তানের জননী বাবু রায়ের স্ত্রী তুলসী রায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে প্রায় এক বছর আগে তুলসী রায় বাবু রায়ের স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে বিয়ে করেন। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে একাধিকবার বৈঠক হলেও এ ঘটনায় কোনো সমঝোতা হয়নি। বাবু বারবার তার বন্ধু তুলসীকে তার স্ত্রীকে ফিরিয়ে দিতে বলেন। কিন্তু কাজ হয়নি।

এ ঘটনার জেরে রোববার রাত সাড়ে ১০টার দিকে কুঠিবাড়ি গ্রামের সড়কে বন্ধু তুলসীকে পেটে ছুরিকাঘাত করে বাবু। স্থানীয়রা তাকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Press Nation Bangladesh