পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে

Cba2d63445984ac56043525c339679b6 6a4244bf0733e Cba2d63445984ac56043525c339679b6 6a4244bf0733e
Cba2d63445984ac56043525c339679b6 6a4244bf0733e

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সভা শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। 

সরকারি কর্মচারীদের জন্য গত ২১ সেপ্টেম্বর নবম পে স্কেলের গেজেট প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়। এরপর বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নবম পে-স্কেলের আওতায় আনার কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্যমতে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তির জন্য পৃথক গেজেট জারি করা হবে। এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ে মৌখিকভাবে আলোচনা হয়েছে। 

প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন দেশে না থাকায় শিক্ষক-কর্মচারীদের পে স্কেলের আলাদা গেজেটের বিষয়ে কোনও উদ্যোগ নেওয়া যায়নি। তারা দেশে ফেরার পর বিষয়টি গতি পেয়েছে।  

এদিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলের পৃথক প্রজ্ঞাপন জারি করবে অর্থ মন্ত্রণালয়। তারা বিষয়টি নিয়ে কাজ করছে।’

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নবম পে স্কেলে বেসরকারি শিক্ষকদের অন্তর্ভুক্ত করতে হলে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠাতে হবে। এরপর এমপিওভুক্ত জনবলকে নবম পে স্কেলের সুবিধা দিতে সম্মতি দিয়ে অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে গেজেট জারি করবে। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি না পাওয়া পর্যন্ত পৃথক গেজেট জারি করা সম্ভব হবে না।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অধীনে আছেন প্রায় চার লাখ, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের অধীনে পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদফতরের অধীনে ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh