নোয়াখালীতে এক যুবককে পিটিয়ে বেঁধে লাশ উদ্ধার করা হয়েছে

349c5d96d7a6fa88b0e83ec2cd817b54 6acc755b75638 349c5d96d7a6fa88b0e83ec2cd817b54 6acc755b75638
349c5d96d7a6fa88b0e83ec2cd817b54 6acc755b75638

নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রাম থেকে কবির হোসেন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। চুরির অভিযোগে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত কবির হোসেন উপজেলার নোয়ানাই ইউনিয়নের গাইন বাড়ি ইসলামগঞ্জ বাজার এলাকার মৃত হানিফের ছেলে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ তার লাশ উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এর আগে সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে কবিরকে বেশ কয়েকবার মারধর করা হয় বলে জানা গেছে।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, সোমবার জেলা শহরের সোনাপুর ফিলিং স্টেশন সংলগ্ন একটি স্টিল ফার্নিচারের দোকান থেকে ১ লাখ ৭০ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ দেখে কবিরকে চোর হিসেবে শনাক্ত করা হয়। পরে ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েকজন কবিরকে নোয়ানাই ইউনিয়নের ইসলামগঞ্জ এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে বেঁধে মারধর করে বলে অভিযোগ রয়েছে।

এক পর্যায়ে কবিরকে মোটরসাইকেলের পেছনে দড়ি বেঁধে রাস্তার পাশে টেনে নিয়ে মাটিতে ফেলে দেয়। পরে আহত কবিরকে অটোরিকশায় করে মাইজদীতে নিয়ে আসা হয়। এরপর তাকে নেওয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে নিয়ে গিয়ে আবারও মারধর করে তার মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে। পরে তার লাশ ওই এলাকার এক অজু মেম্বারের বাড়ির পাশের সড়কে ফেলে দেওয়া হয়।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, বিকেল ৪টার দিকে ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯-এর মাধ্যমে পুলিশ জানতে পারে, দেবীপুরের একটি রাস্তার পাশে কড়ি গাছের নিচে হাত-পা দড়ি দিয়ে বাঁধা অবস্থায় এক যুবকের লাশ পড়ে আছে। পরে তার পরিচয় শনাক্ত করা হয়।

তিনি আরো জানান, ইসলামগঞ্জ বাজার এলাকা থেকে আনা একটি ব্যাটারি চালিত অটোরিকশা ও নিহত কবিরের হাত বাঁধার জন্য ব্যবহৃত নাইলনের দড়ি জব্দ করা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনার সাথে জড়িত অজ্ঞাতনামা ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Press Nation Bangladesh