তাহসিফের পরিবার না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে: নৌপুলিশ প্রধান

1b94363d5422c6cbda3b4cfb7fb1691b 6ae48ae3aef61 1b94363d5422c6cbda3b4cfb7fb1691b 6ae48ae3aef61
1b94363d5422c6cbda3b4cfb7fb1691b 6ae48ae3aef61

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় এখনও মামলা করেনি তার পরিবার। পরিবারের পক্ষ থেকে মামলা করার বিষয়ে অপেক্ষা করছে পুলিশ। তবে পরিবার যদি মামলা না করে, তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে তিনি বাংলা ট্রিবিউনকে জানান, তাহসিফের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করে কি না, তার জন্য অপেক্ষা করা হচ্ছে। পরিবার মামলা না করলে আইনানুগ ব্যবস্থা হিসেবে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

তিনি আরও বলেন, ‘‘নৌ পুলিশের পাশাপাশি পিবিআই ঘটনার তদন্ত করছে। তারা একজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে।’’

পুলিশের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ। পরদিন বুধবার (২৮ অক্টোবর) জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় নৌ পুলিশ। ওইদিন বিকাল সাড়ে ৪টার দিকে উত্তরখান এলাকায় তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারের সময় তাহসিফের পরনে ছিল সাদা পাজামা ও কালো জামা। তার হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।

তাহসিফের বাবা জানান, গত ২৭ অক্টোবর সারাদিন পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করেছিলেন তার ছেলে। সন্ধ্যার পর দ্বীপ নামের এক জুনিয়র বন্ধুর ডাকে বাসা থেকে বের হয় সে। এরপর আর বাড়ি ফেরেনি।

 

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com