জনদুর্ভোগ ও অপকর্মের সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেন, ‘তরুণদের আরও একবার জাগতে হবে।’
মঙ্গলবার (২০ অক্টোবর) জামায়াতের আমির তার ফেসবুকে এক পোস্টে এ মন্তব্য করেন।
তিনি লিখেছেন, ‘বাংলাদেশ পুলিশে কর্মরত একজন ডিআইজির মালিকানাধীন বাসা থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৮৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। একই সঙ্গে ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য (মাদক) উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘এখান থেকেই বোঝা যাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে। সারাদেশে আইনশৃঙ্খলা ও অসামাজিক কার্যকলাপ ছাড়াও চাঁদাবাজি, ছিনতাই, লুটপাট ও ডাকাতি মারাত্মক আকার ধারণ করেছে। পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বাড়িতে এ ধরনের অপকর্ম সংঘটিত হওয়ায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় মানুষের দম বন্ধ হয়ে আসছে। গ্যাস-বিদ্যুতের সমস্যাও আছে।’
এসব জনদুর্ভোগ লাঘব ও অপরাধ দমনের পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র পরিবর্তনে ব্যস্ত বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। শেষে তিনি লিখেছেন, ‘হায়রে সেলুকাস! এই আমাদের বাংলাদেশ! তরুণদের আরও একবার জেগে উঠতে হবে।’