ড্রেনের পাশে একদিন বয়সী নবজাতক মেয়েটিকে পাওয়া গেছে

C705946c33f28e2a935229611de3db07 6ad1482f512af C705946c33f28e2a935229611de3db07 6ad1482f512af
C705946c33f28e2a935229611de3db07 6ad1482f512af

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী কলেজ রোডের মহেশগঞ্জ বাজার এলাকায় বাড়ির পেছনের ড্রেনের পাশ থেকে এক নবজাতক শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে শিশুটিকে হালকা কাপড়ে মোড়ানো অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহেশগঞ্জ বাজারের বস্তগলী এলাকায় সমীর সুরের বাড়ির পেছনে ড্রেনের পাশে শিশুটিকে পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। শিশুটির কান্নার শব্দ শুনে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তারা শিশুটিকে নিরাপদে কোলে নিয়ে চৌমুহনী পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

চৌমুহনী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ সাইফুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটির বয়স মাত্র একদিন। কারা তাকে সেখানে রেখে গেছে তা জানতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

উদ্ধারের পর শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. রাজীব উদ্দিন চৌধুরী জানান, উদ্ধার হওয়া নবজাতক শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Press Nation Bangladesh