কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৩ কোটি ৮০ লাখ টাকা।
গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফের হোয়াকুং কাটাখালীর বক্কর আহমেদের ছেলে শাকিল (২২), চট্টগ্রামের ডাবলমুরিং থানার গোসাইলডাঙ্গা এলাকার মৃত কাদেরের ছেলে রাসেল (২৩), মো. নুরুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (৩১) ও উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত সিদ্দিকের ছেলে খায়রুল আমিন (২৪) মো.
উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (১৯ অক্টোবর) সকালে ৬৪ বিজিবির অধীনে হোইকং বিজিবি চেকপোস্ট ও উলুবনিয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, প্রথম অভিযানে রাত ৮টার দিকে হোয়াইকং চেকপোস্টে একটি ডাবল কেবিন পিকআপে তল্লাশি চালানো হয়। পিকআপটি মৌলভীবাজার থেকে টেকনাফ হয়ে চট্টগ্রাম যাচ্ছিল। সন্দেহ হলে বিজিবি সদস্যরা গাড়িটি তল্লাশি করে পেছনের সিটের নিচে লুকিয়ে রাখা ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় একজনকে আটক করা হয়।
অপরদিকে বিজিবির একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ৯টার দিকে পালংখালী বিওপির দায়িত্বাধীন এলাকার হোইকং উলুবনিয়ার সীমান্তে অভিযান চালায়। সেখানে অ্যাম্বুশ করে আরও ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় শাকিলসহ তিনজনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবি অধিনায়ক।