Homeরাজনীতিছাত্রশক্তি ঢাকা উত্তরের...

ছাত্রশক্তি ঢাকা উত্তরের সভাপতি আশিকুজ্জামান, সম্পাদক তানিম মো

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আংশিক কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তি। নতুন কমিটিতে ঢাকা মহানগর উত্তরের সভাপতি হয়েছেন অ্যাডভোকেট আশিকুজ্জামান মোল্লা এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. তানিম ওয়াহিদ।

সোমবার (১৯ অক্টোবর) রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবু বকর মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। এক বছরের জন্য অনুমোদিত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

জুলাইয়ের বিদ্রোহের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) থেকে আশিকুজ্জামান মোল্লা। পরবর্তীতে তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র কংগ্রেসের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সংগঠক এবং ঢাকা মহানগর সার্চ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় ছাত্রশক্তির আত্মপ্রকাশের পর তিনি ঢাকা মহানগর উত্তরের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হন।

অন্যদিকে, তানিম ওয়াহিদ জুলাইয়ের গণজাগরণের সময় রাজধানীর বনানী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কের দায়িত্ব পালন করেন।