Homeজাতীয়ছাগল চুরির অভিযোগে...

ছাগল চুরির অভিযোগে 2 গ্রেফতার, 9 কিশোর আটক

রাঙামাটি জেলা সদরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযানে ছাগল চুরির অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। অভিযানে একটি চোরাই ছাগল উদ্ধার করা হয়েছে। এছাড়া নগরীর বিভিন্ন পয়েন্টে সন্দেহজনক গতিবিধির কারণে ৯ কিশোরকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এলাকায় কোতয়ালী থানা-পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে।

জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবের সার্বিক নির্দেশনায় ও কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জসিম উদ্দিনের প্রত্যক্ষ নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ছাগল চুরির সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন সেকান্দার বাদশা ওরফে মনির (২৯) ও মোহাম্মদ অনিক ইসলাম (৩২)। পুলিশ তাদের কাছ থেকে চুরি হওয়া ছাগলটি উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় দণ্ডবিধির ৩৭৯ ধারায় একটি চুরির মামলা রুজু করে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

একই অভিযানে পৌর এলাকার বিভিন্ন রাস্তায় অপ্রয়োজনীয় তালাশ ও সন্দেহজনক চলাচলের কারণে ৯ কিশোরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেফতারকৃতরা হলেন- নাহিদুল ইসলাম (16), মো: নাইম (17), রবিউল ইসলাম (16), আজিম হোসেন (16), মো: শহিদুল ইসলাম (16), মো: সিহাব (17), মো: আজিজ (16), মো: ইমরান (17) ও মেহেদী হাসান ইমান (17)।

পুলিশ জানায়, কিশোরদের আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই-বাছাই করা হয়েছে। পরবর্তীতে কিশোর অপরাধ রোধে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনে কঠোর আইনি বার্তা দিয়ে তাদের নিজ নিজ পিতামাতার কাছে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।