চুল কাটতে বলায় ওই শিক্ষককে পরীক্ষার হলে কলম দিয়ে রক্তাক্ত করেন ওই ছাত্র

Ef850a5d0f7510e2c63cd1cbfca33e15 6ace562d2f8da Ef850a5d0f7510e2c63cd1cbfca33e15 6ace562d2f8da
Ef850a5d0f7510e2c63cd1cbfca33e15 6ace562d2f8da

চুল লম্বা রাখার কারণ জানতে চাওয়ায় এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে চট্টগ্রামের রাউজানে নবম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে। ছাত্রটি শিক্ষককে কলম দিয়ে আঘাত করে রক্তাক্ত করে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাউজানের আরআরএসি সরকারি উচ্চ বিদ্যালয়ে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বার্ষিক পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।

ছাত্রের হামলায় আহত শিক্ষকের নাম সুচরিত চৌধুরী। তিনি আরআরএসি উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার যান্ত্রিক বিভাগের শিক্ষক। হামলার পর স্কুলের শিক্ষকরা তাকে হাসপাতালে নিয়ে যান। তার মাথার একপাশে সেলাই করা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদের সাথে কথা বলে জানা যায়, অভিযুক্ত ছাত্র বেশ কিছুদিন ধরে নিয়মিত ক্লাসে আসছিল না। প্রায়ই স্কুলে দেরী করে আসতেন এবং সময়মতো পরীক্ষার জন্য হাজির হননি। মঙ্গলবার কারিগরি বিভাগের পরীক্ষা চলাকালে শিক্ষক সুচরিত চৌধুরী তার লম্বা চুলের কথা জিজ্ঞেস করলে তাকে কেটে ফেলার নির্দেশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে পরীক্ষার হলে শিক্ষকের ওপর হামলা চালায় ওই শিক্ষার্থী।

প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ গণমাধ্যমকে জানান, বেশ কিছুদিন ধরে ছাত্রীর আচরণে চরম আচরণ দেখা যাচ্ছিল। এ ঘটনায় ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। তার কাছে অভিযোগ আসছে, ওই ছাত্রী এখন অন্যদের হুমকি দিচ্ছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Press Nation Bangladesh