চিকিৎসার জন্য গুয়াংজুতে নজরুল ইসলাম খানের খোঁজখবর নেন বিএনপি নেতারা

Layer 33 14 Layer 33 14
Layer 33 14

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংজুতে অবস্থান করছেন।

প্রবীণ রাজনীতিবিদকে সোমবার সেখানে সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চীনের বিএনপি নেতাদের একটি প্রতিনিধি দল তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার সাথে দেখা করে এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।
প্রতিনিধি দলে ছিলেন চীনের বিএনপি নেতা সাখাওয়াত হোসেন কানন, আশরাফুল ইসলাম ওয়ালীসহ অন্যান্য নেতারা। এ সময় তারা তার চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

এদিকে গুয়াংজুতে রংধুনি রেস্টুরেন্টে চীনা বিএনপি নেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে উপস্থিত নেতৃবৃন্দ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আপ্যায়ন ও মতবিনিময় করেন।

প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খানের দ্রুত আরোগ্য কামনা করে দেশ-বিদেশে অবস্থানরত সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। তার শুভাকাঙ্খী ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে মহান আল্লাহ তাকে দ্রুত আরোগ্য ও পূর্ণ আরোগ্য দান করবেন।

ডিএস..

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Press Nation Bangladesh