Homeরাজনীতিছাত্রলীগের সাবেক সাধারণ...

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কলকাতায় মারা গেছেন

 

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ফেসবুক পোস্টে তার মৃত্যুর খবর জানান।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টায় ভারতের কলকাতার একটি হাসপাতালে তিনি মারা যান। মাহফুজুল হায়দার চৌধুরী রোটন দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

শোকবার্তায় এনামুল হক শামীম লিখেছেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আমাদের সকলের অতি প্রিয়, আমার ভাই, সহযোদ্ধা, সুখ-দুঃখের সাথী, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ছোট ভাইয়ের মতো স্নেহশীল ও সহযোদ্ধা হারানোর বেদনা ভাষায় প্রকাশ করা যায় না। রোটন এত তাড়াতাড়ি আমাদের মাঝে নেই এটা ভাবা খুব কঠিন।’

মাহফুজুল হায়দার চৌধুরী রোটন 2006 থেকে 2011 সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ওই কমিটির সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন।

ছাত্রলীগের রাজনীতি শেষ করে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন তিনি। চট্টগ্রামের রাউজানের এই রাজনীতিবিদ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। ২০২১ সালে তিনি আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি উপ-কমিটির সদস্য হিসেবেও মনোনীত হন।