খুন ও গুম হওয়া ফ্যাসিস্টদের দেশে ফেরার সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু

2b179c7c67833bc93773e040bc4830a1 6ad62ee54b8f6 2b179c7c67833bc93773e040bc4830a1 6ad62ee54b8f6
2b179c7c67833bc93773e040bc4830a1 6ad62ee54b8f6

মানুষ হত্যা ও গুম করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাভারের পঞ্চবটি আশ্রম ও ধামরাই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ হত্যাকারী দল। দেশের মানুষকে হত্যা করে বিদেশে পালিয়েছে। তারা আর দেশে ফেরার সুযোগ পাবে না।

এবারের দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে উল্লেখ করে সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, প্রধানমন্ত্রী তারিক রহমানের নির্দেশে পূজাস্থলগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেওয়া হবে না বলেও আশ্বাস দেন তিনি।

এ সময় সংসদ সদস্য চিকিৎসক দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Press Nation Bangladesh