শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযানে আটক দুই পুলিশ সদস্যকে ভারতে পতাকা বৈঠকে ফেরত দেবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার সার্বজনীন কেন্দ্রীয় কালীমন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কর্নেল রকিবুল হাসান বলেন, পুলিশের দুই সদস্য দায়িত্ব পালনকালে ভুল করে ভারতের ভেতরে চলে যান। এ বিষয়ে বিএসএফের সঙ্গে কথা হয়েছে। দুই দেশের অধিনায়কের পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হবে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী সীমান্তের ২০৫৯ নম্বর পিলারে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল সিএনজি চালিত অটোরিকশায় মাদকবিরোধী অভিযানে যায়। এক মাদক ব্যবসায়ী পুলিশকে দেখে পালানোর চেষ্টা করলে কনস্টেবল রোহিত দেওয়ান তাকে ধাওয়া করেন। একপর্যায়ে তিনি সীমান্তের ওপারে ভারতীয় নাগরিকদের হাতে আটক হন।
পরে দলের ইনচার্জ এএসআই ইমরান হুসাইন তাকে বের করতে গেলে তাকেও আটক করা হয়। এরপর ঘটনাস্থলে উপস্থিত বিএসএফ সদস্যদের ডেকে দুই পুলিশ সদস্যকে তাদের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে 10 অক্টোবর, 2019, একই এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় র্যাব-11-এর তিন সদস্য এবং দুই সোর্সকে সীমান্ত অতিক্রম করার জন্য ভারতীয় নাগরিকদের দ্বারা গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। দুই দেশের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।