জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে ড. নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয় রূপায়ন ট্রেড সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী পুনর্গঠিত কমিটিতে ছয় নারীকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তারা হলেন ডাঃ মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, দিলশানা পারুল, সামান্থা শারমিন ও একে ফ্লোরা।
এ কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী ও হাসনাত আবদুল্লাহ।
এ ছাড়া অন্য যুগ্ম আহ্বায়ক ছিলেন- অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদিব, ডক্টর আতিক মুজাহিদ, আবদুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারওয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ব্যারিস্টার সানি আবদুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা আশরাফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মো. হক, প্রীতম দাস, ইসহাক সরকার, তারেক এ আদেল।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব, মোঃ সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ ছাড়া আলাউদ্দিন মোহাম্মদ (আন্তর্জাতিক), এসএম সাইফ মুস্তাফিজ (কোষাধ্যক্ষ), মো: নিজাম উদ্দিন, নাহিদা সরওয়ার নিভা, ফরিদুল হক, মো: আতাউল্লাহ।
তাহসিন রিয়াজকে আন্তর্জাতিক সম্পাদক এবং আশরেফা খাতুনকে সহ-আন্তর্জাতিক সম্পাদক নিয়োগ করা হয়েছে। সাদিয়া ফারজানা দিনাকে দফতর সম্পাদক এবং ইফতেখারুল ইসলামকে সহ-দফতর সম্পাদক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। সহ-আইন সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট এরশাদুল বারী ও অ্যাডভোকেট চেহায়েত উল্লাহ।
প্রচার সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন জয়নাল আবেদীন শিশির। সহ-প্রচার সম্পাদক হয়েছেন মেজবাহ কামাল মুন্না ও শাহাদাত হোসেন। ফয়সাল মাহমুদ শান্ত শিক্ষা সম্পাদক এবং সাকিব শাহরিয়ার সহ-শিক্ষা সম্পাদক।
