Homeজাতীয়একটি শেয়ালের কামড়ে...

একটি শেয়ালের কামড়ে 27 জন আহত, দু’জনের অবস্থা আশঙ্কাজনক৷

হবিগঞ্জের লাখাই উপজেলায় শিয়ালের অতর্কিত হামলায় নারী, পুরুষ ও কিশোরসহ অন্তত ২৭ জন আহত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সাতউক, লখনউ ও সানাবাই গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, সোমবার সন্ধ্যার পর হঠাৎ করে একটি বন্য শিয়াল ওই এলাকায় প্রবেশ করে এবং যাকে পায় তাকেই আক্রমণ করতে থাকে। মুহূর্তের মধ্যে তিন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং একের পর এক মানুষ শেয়ালের কামড়ে রক্তাক্ত হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে প্রতিরোধ গড়ে আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. লুৎফুল হাসান সোহান জানান, সোমবার রাত ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত শিয়ালের কামড়ে আহত মোট ২৭ জন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাদের প্রয়োজনীয় ওষুধ ও সেবা দেওয়া হয়েছে। তবে উভয়ের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।