ইউপি চেয়ারম্যান আমাদের সঙ্গে একমত না হলে উন্নয়ন থেকে বঞ্চিত হবেন: এমপি জিলানী

06bc4d9373aa8f376f75025b6da02fc6 6ad7454b8259f 06bc4d9373aa8f376f75025b6da02fc6 6ad7454b8259f
06bc4d9373aa8f376f75025b6da02fc6 6ad7454b8259f

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য ও সমমনা প্রার্থী বাছাইয়ের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা যে প্রার্থী দেবো তার জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমি ও চেয়ারম্যান ঐক্যবদ্ধ থাকলে এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড চালানো সহজ হবে।’

সোমবার (১৯ অক্টোবর) রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বিভিন্ন দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

এসএম জিলানী বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদের মতো যোগ্য ও সমমনা না হলে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হবে। উন্নয়ন থেকে বঞ্চিত হবেন। এ কারণে নির্বাচনে ভালো ও যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হবে। তাদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘জনপ্রতিনিধিরা একসঙ্গে কাজ করলে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া সহজ হবে। তাই এলাকার উন্নয়নের জন্য যোগ্য নেতৃত্ব নির্বাচন করা জরুরি।

এ সময় কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সোলায়মান শেখ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা কাজী অমিত মাহমুদ ও মানিকুজ্জামান হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদার ও বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। নেতারা

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Press Nation Bangladesh