বিশ্ববাজারে অস্থিতিশীলতা সত্ত্বেও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অন্যান্য দেশের তুলনায় অনেক কম বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও ভূ-রাজনৈতিক সংকটের কারণে বিশ্বজুড়ে জ্বালানি পরিস্থিতি জটিল হয়ে পড়েছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশেও। তবে পরিস্থিতি সামাল দিতে সরকার জ্বালানি খাতে বিপুল পরিমাণ ভর্তুকি দিচ্ছে। ফলে পর্যায়ক্রমিক মূল্য সমন্বয়ের পরও সরকারকে বড় ধরনের লোকসান বহন করতে হচ্ছে।
দেশের রাজনীতি ও বর্তমান পরিস্থিতি তুলে ধরে রিজভী অভিযোগ করেন, একটি দুষ্ট চক্র পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করছে। সুনির্দিষ্ট ষড়যন্ত্রের মাধ্যমে দেশের সামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে। অগ্নিসংযোগ ও ভাংচুর ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির পেছনে কোনো পরাজিত শক্তি আছে কি না, তা নিয়ে দেশের সচেতন নাগরিক ও রাজনৈতিক মহলে গভীর সন্দেহ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচি জোরদার করার অংশ হিসেবে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো মাঠপর্যায়ে তাদের তৎপরতা বাড়াবে। একই সঙ্গে তিনি শুধু সমালোচনা না করে জ্বালানি সংকট নিরসনে বিরোধীদের গঠনমূলক ও বাস্তবসম্মত প্রস্তাব দেওয়ার আহ্বান জানান।
DS./