সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মিজানুর রহমানের ফেসবুক পোস্টে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। গণমাধ্যমকর্মীদের নিয়ে করা মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সম্প্রতি ড. মিজানুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেছেন, ‘আমি মনে করি মিডিয়া কর্মীরা কেয়ামতের মাঠ থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে।
সরকারি কর্মকর্তা ও চিকিৎসকের ফেসবুক আইডি থেকে এমন মন্তব্য প্রকাশের পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এর সমালোচনা করেছেন সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পোস্টটি পরে তার ফেসবুক টাইমলাইন থেকে মুছে ফেলা হয় বা এর গোপনীয়তা পরিবর্তন করা হয়।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা ও তালা উপজেলার সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। তাদের দাবি, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ হিসেবে কাজ করে। অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের দায়িত্ব। ফলে পেশাদার সাংবাদিকদের নিয়ে এমন মন্তব্য কোনো দায়িত্বশীল কর্মকর্তার কাম্য নয়।
একাধিক গণমাধ্যমকর্মী জানান, ডাঃ মিজানুর রহমানের মন্তব্য শুধু আপত্তিকরই নয়, সাংবাদিক সমাজকেও অপমানজনক। একজন সরকারি কর্মকর্তা হিসেবে সোশ্যাল মিডিয়ায় কথা বলার সময় তার আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়া উচিত। তারা এই মন্তব্যের প্রতিবাদ করেছেন এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।
মিজানুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.
তবে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মোঃ এ সালাম বলেন, ‘একজন ডাক্তার কখনো সাংবাদিকদের নিয়ে এমন লিখতে পারেন না। বিষয়টি জানার পর ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে বিষয়টি প্রকাশ্যে আসতেই জেলা স্বাস্থ্য বিভাগে আলোচনা শুরু হয়েছে। দায়িত্বশীল পদে থাকা কর্মকর্তাদের সোশ্যাল মিডিয়ায় কথা বলার সময় আরও সতর্ক হতে হবে। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান জেলার গণমাধ্যমকর্মীরা।