মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর মাদক বন্ধে উদ্যোগ না নেওয়ায় ইশরাক ফাঁদে পড়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, ইশরাক ভাই নতুন করে রাজনীতিতে প্রবেশ করেছেন। তার উদ্দেশ্য ভালো ছিল, যাতে মাদকের বিষয়টি বন্ধ হয়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় তিনি ফাঁদে পড়েন।’
তিনি বলেন, ‘সমস্যা স্বরাষ্ট্রমন্ত্রীর। ইশরাক ভাই খেলেন কেন? স্বরাষ্ট্রমন্ত্রীর দোষ, সেই পাপে আরেকজন ভুগছেন। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। মাঝপথে ইশরাক ভাই ফাঁদে পড়ে যান।’
এনসিপির এই নেতা দেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বিএনপি সরকার সবাইকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও হিন্দু সম্প্রদায়ের মানুষ ভালো করছে না। গত তিন-চার মাসে বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা দেখা গেছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আজকে আমাকে শাহবাগী হিন্দুদের নতুন সংস্করণের মতো ট্যাগ দেবেন না। তারা বিষয়টি আপনাদের কাছে পৌঁছে দিতে বলেছেন। তারা আপনাকে ভালবাসে, এবং আপনি তাদের ভালবাসেন।’
ভুল বোঝাবুঝি দূর করতে দুই সম্প্রদায়ের মানুষকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে তাদের সঙ্গে বসতে হবে। তারাও আলোচনায় আগ্রহী। এভাবে ভুল বোঝাবুঝি দূর করা যায়।