মাইক্রোসফটের প্রধান বললেন, ‘ দীর্ঘ সময়ে এমন ঘটনা দেখিনি’

627b86f97bb336a3c256a00296b42901 6ada518d43041 627b86f97bb336a3c256a00296b42901 6ada518d43041
627b86f97bb336a3c256a00296b42901 6ada518d43041

ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর জরুরি পদক্ষেপ নিয়েছে বিভিন্ন দেশের সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। ত্রুটির খবর প্রকাশ্যে আসার পর বুধবার রাত থেকে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর মধ্যেই লাখ লাখ সাইবার হামলার চেষ্টা হয়েছে বলে জানিয়েছে ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার।

এইচটিএমএল ও পাইথনের মতো পিএইচপিও ওয়েব উন্নয়নে বহুল ব্যবহৃত একটি প্রোগ্রামিং ভাষা। বুধবার পিএইচপির ডেভেলপাররা দুটি নিরাপত্তাত্রুটি সংশোধন করে হালনাগাদ সংস্করণ প্রকাশ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ত্রুটি দুটি শনাক্ত করা হয়েছিল। ঝুঁকি এড়াতে ব্যবহারকারীদের দ্রুত পিএইচপির নতুন সংস্করণে হালনাগাদ হওয়ার আহ্বান জানানো হয়।

তবে নিরাপত্তাত্রুটি সংশোধনের আগেই এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ্যে চলে আসে। বেলজিয়ামের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান আইকিডো সিকিউরিটির সহপ্রতিষ্ঠাতা ম্যাডেলিন লরেন্স জানান, ত্রুটিগুলোর তথ্য ছড়িয়ে পড়ার পর থেকেই সেগুলো কাজে লাগিয়ে বিভিন্ন ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চলছে। এ ধরনের হামলা ঠেকাতে প্রতিষ্ঠানগুলো দ্রুত তাদের ওয়েবসাইট ও সফটওয়্যার হালনাগাদ করছে।

ক্লাউডফ্লেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিউ প্রিন্স জানান, নিরাপত্তাত্রুটির তথ্য প্রকাশের পর সাইবার হামলার চেষ্টা দ্রুত বাড়তে থাকে। বুধবার তিনি বলেন, তথ্য প্রকাশের প্রথম ৪৫ মিনিটের মধ্যেই হামলার চেষ্টা কয়েক হাজারে পৌঁছায়। দুই ঘণ্টার মধ্যে তা বেড়ে কয়েক লাখে দাঁড়ায়। এরপর হামলার চেষ্টা আরও বেড়েছে।

নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় জাপানের একাধিক প্রতিষ্ঠান বৃহস্পতিবার তাদের কিছু অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ রাখার কথা জানিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আর্থিক প্রতিষ্ঠান মিতসুবিশি ইউএফজে ফাইন্যানশিয়াল গ্রুপ, উড়োজাহাজ পরিবহন সংস্থা এএনএ এবং ইস্ট জাপান রেলওয়ে। দেশটির অর্থ মন্ত্রণালয় ও আবহাওয়া সংস্থাও অনলাইন সেবা সীমিত করেছে।

একই ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে ফ্রান্সের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান অরেঞ্জ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানে পিএইচপিভিত্তিক ওয়েবসাইট ও সফটওয়্যারে প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, চীনের অন্যতম বড় ক্লাউড কম্পিউটিং সেবাদাতা প্রতিষ্ঠান টেনসেন্ট ক্লাউড গ্রাহকদের দ্রুত পিএইচপির হালনাগাদ সংস্করণ ব্যবহারের পরামর্শ দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, পিএইচপির নিরাপত্তাত্রুটি ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি ইন্টারনেটের কার্যক্রম সচল রাখতে ব্যবহৃত প্রযুক্তি ও ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এসব ব্যবস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণ কতটা জরুরি, তা এ ঘটনা আবারও সামনে এনেছে।

বুধবার মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা বলেন, ‘দীর্ঘ সময়ের মধ্যে এমন ঘটনা কখনো দেখিনি।’ নিরাপত্তা বজায় রেখে রক্ষণাবেক্ষণ করা সম্ভব, এমন ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

জার্মানির সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান ফ্রাউনহোফার ইনোভেশন প্ল্যাটফর্মের বৈজ্ঞানিক পরিচালক হায়া শ্কুলম্যান ঘটনাটিকে গত দুই বছরের মধ্যে সবচেয়ে গুরুতর ঘটনাগুলোর অন্যতম বলে উল্লেখ করেছেন। নিরাপত্তাঝুঁকিগুলোকে বাস্তব উল্লেখ করে দ্রুত ত্রুটি সংশোধনের আহ্বান জানিয়েছেন তিনি।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh