ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব 

1e540dd68fe45d7710f5c70e4ead2ea4 6a48a6d29b73b 1e540dd68fe45d7710f5c70e4ead2ea4 6a48a6d29b73b
1e540dd68fe45d7710f5c70e4ead2ea4 6a48a6d29b73b

বিচার প্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তলব করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার (১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ স্বতোঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

তাকে ৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে। 

প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, ব্যারিস্টার ফুয়াদ এবি পার্টির একজন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তিনি এবি পার্টির একটি প্রোগ্রামে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে অনেক কথা বলেছেন। তার মধ্যে একটি লাইনে উনি বলেছেন যে, এখানে ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে।’   

গাজী তামীম আরও জানান, এই টাইপের একটি কথা ট্রাইব্যুনালের নজরে এসেছে এবং ট্রাইব্যুনাল স্বতোঃপ্রণোদিত হয়ে ব্যারিস্টার ফুয়াদকে এ বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার জন্য আগামী ৪ নভেম্বর ট্রাইব্যুনালে স্বশরীরে এসে জবাব দেওয়ার জন্য দিন নির্ধারণ করেছেন। তার বিরুদ্ধে সুয়োমোটো নোটিশ জারি করা হয়েছে। 

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com