ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২

1dbed37b52a655fde844bf20c6a289a6 6ad918e2ca397 1dbed37b52a655fde844bf20c6a289a6 6ad918e2ca397
1dbed37b52a655fde844bf20c6a289a6 6ad918e2ca397

জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) প্রকল্পে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে একটি চক্রের মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. মোজাম্মেল হক (২৯) ও মো. আল আমিন সরদার (২৫)।

বুধবার রাতে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

ডিবি সূত্রে জানা যায়, নিয়মিত সাইবার মনিটরিংয়ের সময় ফেসবুকে ‘বাংলাদেশ রিয়েল জব’ নামের একটি পেজে ইউনিসেফের নাম ও লোগো ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের বিষয়টি নজরে আসে। ওই পেজের মাধ্যমে চাকরিপ্রার্থীদের কাছ থেকে আবেদন ফরমের নামে প্রথমে ৫৮০ টাকা নেওয়া হতো। পরে চূড়ান্ত নিয়োগের প্রলোভন দেখিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে আরও ২ হাজার ৫৮০ টাকা আদায় করা হতো। টাকা পাওয়ার পরপরই বন্ধ করে দেওয়া হতো সংশ্লিষ্ট মোবাইল নম্বর।

এ ঘটনায় ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ রমনা থানায় একটি মামলা করে। পরে প্রযুক্তির সহায়তায় বুধবার রাত ১২টার পর সাভারের রেডিও কলোনি এলাকা থেকে মোজাম্মেল হককে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন ভোর ৫টার দিকে মোহাম্মদপুরের জহুরী মহল্লার একটি বাসা থেকে আল আমিন সরদারকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, আল আমিন এই চক্রের মূলহোতা।

অভিযানে তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস, ফেসবুক পেজ-সংশ্লিষ্ট তথ্য ও মোবাইল সিম জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছেন, গত দুই থেকে তিন বছর ধরে ফেসবুকে বুস্টিং ও বিজ্ঞাপনের মাধ্যমে হাজার হাজার চাকরিপ্রার্থীর কাছ থেকে তারা বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।

গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh